হঠাৎ ৩৬ এসিল্যান্ডকে বদলি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
হঠাৎ ৩৬ এসিল্যান্ডকে বদলি

ফাইল ছবি

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল এনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মাঠ পর্যায়ের একাধিক সহকারী কমিশনারকে নতুন বিভাগে ন্যস্ত করা হয়েছে:

গাইবান্ধার সাদুল্লাপুরের জসিম উদ্দিন, ঝিনাইদহের মহেশপুরের তৌহিদ রেজা, সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মাসুদ রানা, বরগুনার আমতলীর মো. আশরাফুল ইসলাম, কুড়িগ্রামের রৌমারীর রাফিউর রহমান এবং সুনামগঞ্জের তাহিরপুরের মো. শাহরুখ আলম শান্তুকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলের সোহাগ মিলু ও বরিশালের উজিরপুরের মহেশ্বর মন্ডলকে খুলনা বিভাগে; পটুয়াখালীর গলাচিপার মো. সাইফুল ইসলাম ও নীলফামারীর ডিমলার রওশান কবিরকে রাজশাহী বিভাগে এবং হবিগঞ্জের নবীগঞ্জের প্রত্যয় হাশেমকে চট্টগ্রাম বিভাগে পাঠানো হয়েছে।

পরবর্তী ধাপে দিনাজপুরের পার্বতীপুরের মাহামুদ হুসাইন রাজু, পঞ্চগড়ের তেঁতুলিয়ার এস এম আকাশ, কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল আহাদ, বরগুনার পাথরঘাটার ওমর শরীফ খান এবং বরগুনার তালতলীর সৈকত মন্ডলকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়ার নুসরাত জাহান অনন্যা, রংপুরের পীরগঞ্জের তানভীর আহম্মেদ, পাবনার সাঁথিয়ার আসিফ রায়হান, সাতক্ষীরার দেবহাটার চৌধুরী আল মামুন, লালমনিরহাট সদরের মীর আল মনসুর শোয়াইব এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দার এস এম নাজমুস সালেহীনকে রংপুর বিভাগে; কুড়িগ্রামের রাজারহাটের সামিউর রহমান, ঝালকাঠির রাজাপুরের মো. শামীম রেজা সজীব ও ঝালকাঠির নলছিটির রিজভী আহমেদ সবুজকে ঢাকা বিভাগে এবং সিলেটের গোয়াইনঘাটের জাকারিয়া হোসেনকে ময়মনসিংহ বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনের অপর অংশে নীলফামারীর জলঢাকার মো. ইফতেখার আহমেদ, পিরোজপুরের নাজিরপুরের শপথ বৈরাগীকে খুলনা বিভাগে; পঞ্চগড়ের দেবীগঞ্জের আবদুল্লাহ বিন জিয়া, নওগাঁর বদলগাছীর পলাশ উদ্দিন, মাগুরার শ্রীপুরের আসমাউল হুসনা পিংকি ও পটুয়াখালীর দশমিনার আবদুল্লাহ আল মামুনকে ঢাকা বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাহমুদুর রহমান ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আমিনুল হক তারেককে ময়মনসিংহ বিভাগে এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. বদরুজ্জামান রিশাদকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জারিকৃত আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এসএইচ 

Link copied!