বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাতাসের মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২৮৩।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে আসে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ২৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ২১৭। এ ছাড়া ২১৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই গোষ্ঠীর মধ্যে রয়েছেন শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ বায়ু হিসেবে ধরা হয়।
এম
আপনার মতামত লিখুন :