রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:৫৪ পিএম
রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

ফাইল ছবি

ঢাকা: মধ্যরাতের মধ্যে দেশের ৮ জেলার উপর দিয়ে বজ্র বৃষ্টিসহ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৭ মে) বিকালে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!