• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২১, ১২:০৬ পিএম
মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢাকা : রাজধানীর মুগদার একটি বাসায় গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকালে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দগ্ধ চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘সকালে খবর পেয়ে দক্ষিণ মুগদার মাতবর গলির একটি বাসা থেকে দগ্ধদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাসের লিকেজ ছিলো। দেশলাইয়ের কাঠি জ্বালালে আগুন ধরে যায়। এতে চার জন দগ্ধ হন। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!