• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এএসপি হলেন ৬৭ পুলিশ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
এএসপি হলেন ৬৭ পুলিশ কর্মকর্তা

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ৬৭ পরিদর্শককে (নিরস্ত্র) পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পিএস

Link copied!