• ঢাকা
  • রবিবার, ৩১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দ্রুত কেটে যাবে


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৩৮ পিএম
বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দ্রুত কেটে যাবে

ঢাকা : শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, মন্ত্রণালয় যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট দ্রুত কেটে যাবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথাগুলো বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “গত কয়েক দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবার সঙ্গে মন্ত্রণালয়ও উদ্বিগ্ন। তবে আশার কথা হলো, সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি দ্রুতই সমাধান হবে। 

সিআর আবরার বলেন, “মন্ত্রণালয় সবার সঙ্গে যোগাযোগ রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনে সব সহায়তা করা হবে। দ্রুত সময়ের মধ্যে সমাধান আসবে।”

Link copied!