• ঢাকা
  • রবিবার, ৩১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক মে ৩১, ২০২৬, ০৮:৫১ এএম
হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

ফাইল ছবি

ঢাকা: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। 

শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি বলেছে, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।

এছাড়া যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি নিতে হবে বলেও জানায় ইরানের সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যেকোনো জাহাজ এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।’

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এসআই

Link copied!