• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৬, ০৭:৪০ পিএম
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।’’

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। তবে এ ক্ষেত্রে আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতকেও তা উদারভাবে গ্রহণ করা উচিত।’’

পিএস

Wordbridge School
Link copied!