ফাইল ছবি
ঢাকা: সরকার ৮ প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছে। বুধবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব পুনর্বণ্টন হওয়া ৮ প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, মো. রাজিব আহসানকে নৌপথ ও সেতু মন্ত্রণালয়, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মিজ ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
পিএস







































