• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহজালাল থেকে আজও বাতিল ২৪ ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬, ০১:৫৮ পিএম
শাহজালাল থেকে আজও বাতিল ২৪ ফ্লাইট

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধ থেকে আজও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই সংকট সৃষ্টি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে।

আজ যেসব বাতিল হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর ফলে গত ১৫ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টি।

পিএস

Wordbridge School
Link copied!