• ঢাকা
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে


নিজস্ব প্রতিবেদক   আগস্ট ২৯, ২০২৬, ০৭:০১ পিএম
ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে

ফাইল ছবি

ঢাকা: দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ দুই হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে আজ সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকায়- ৬৯৮ মেগাওয়াট।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। 

পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট। এছাড়া চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। এরপর ঢাকায় ৬৯৮, কুমিল্লায় ৩১৫ এবং রাজশাহীতে ৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। 

এসআই

Link copied!