ছবি : সংগৃহীত
ঢাকা: রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা গোপন বৈঠক করছিল। আমরা সন্দেহ করছি তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।
তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলা যাবে।
এসআই







































