ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই






























-20260911030407.jpg)








