• ঢাকা
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সকল মোটরযান মালিকদের জন্য সুখবর, শেষ সময় বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৬, ০৫:৪৯ পিএম
সকল মোটরযান মালিকদের জন্য সুখবর, শেষ সময় বৃহস্পতিবার

ফাইল ছবি

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।

সোমবার (২৬ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে।

এ সুযোগ কাজে লাগিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে মোটরযান মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পরবর্তী সময়ে জরিমানা এড়ানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নতুন করে কিছু জানানো হয়নি।

এসএইচ 

Link copied!