• ঢাকা
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগ: শিক্ষা প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৬, ০৫:৩৮ পিএম
৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগ: শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতটুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরও গতিশীল হবে। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়ার পর সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও নতুন করে নির্ধারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!