• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছুটির বিকালে নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ১০:১৭ পিএম
ছুটির বিকালে নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রী

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বাসভবন গণভবনে নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর কাটানো সময়কে ফ্রেমবন্দি করে ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ইতোমধ্যেই সে ছবি হয়েছে ভাইরাল।

ছবিতে দেখা যায়, গণভবনের লনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে টানছেন নাতি-নাতনিরা- দুরন্তপনায় মত্ত আর দুষ্টুমির হাসিমাখা নাতি-নাতনিদের সামলাতে ব্যস্ত তিনি।

এর আগে ২০১৩ সালের ২৭ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছিল।

শুক্রবার বিকালে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকির ছেলেমেয়ের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।
রাতে ছবি দুটি ফেসবুকে পোস্ট করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ বিকালে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস-এর সঙ্গে শেখ হাসিনা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!