• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে মন্ত্রণালয় পাচ্ছ্নে মির্জা আব্বাস 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম
যে মন্ত্রণালয় পাচ্ছ্নে মির্জা আব্বাস 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের রাজনীতিকরাও গুরুত্ব পাচ্ছেন।

সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে এবারও ওই মন্ত্রণালয় তাকে দেওয়া হতে পারে।

মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনের ফলাফল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের বিষয় ছিল।

এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। দলের পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

 এসএইচ 

Wordbridge School
Link copied!