ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছান।
এর আগে গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের বাসার সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যা নজরুল ইসলাম খান, জাময়াতের নায়েবে আমির সৈয়দ আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ, এহসান মুহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন।
পিএস






































