• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৭, ২০২৬, ১১:১৭ এএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের পর্দা উঠছে আজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে শেষ মুহূর্তে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ দল।

আজকের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে সামান্য অস্বস্তি অনুভব করেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এ কারণে শেষ মুহূর্তে তাকে একাদশ থেকে সরিয়ে নেওয়া হয় এবং তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয় শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এম

Link copied!