নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক এবং তার ছেলে নবিজুল ইসলাম।
কিশোরগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, রোববার রাতে টহলরত বাহিনী নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করতে দেখে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পিতা-পুত্রের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রির ৪ হাজার টাকা এবং ২টি বাটন মোবাইল জব্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, সোমবার গ্রেফতারকৃত জিয়ারুল হক ও নবিজুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ