বাসা-বাড়িতে ধানের শীষের নেত্রী তানজিলার ব্যতিক্রম ভোট প্রচারণা

  • ফেনী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে বাসা-বাড়িতে গিয়ে ধানের শীষের ব্যতিক্রম প্রচারণা করছেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসেন সে উৎসাহ প্রদান করা হয়।  একসাথে সদর উপজেলার ১২টি ইউনিয়নের মহিলা দলের পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী ভিপি জয়নালের জন্য ভোট চাওয়া হয়।

নুর তানজিলা রহমান জানান, "বিগত ১৭ বছর এদেশের সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ কখনো দিনের ভোট রাতে করেছে আবার কখনো মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। তাই মানুষের মাঝে একটা শংকা কাজ করছে এবার ভোট দিতে পারবে কিনা।  সেই ভীতি দূর করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ডাক্তার পাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, মিজান পাড়া, রামপুর, উকিল পাড়া, মাস্টার পাড়া, জিএ একাডেমী এলাকা, বনানী পাড়া, বারাহিপুর, সালাহ উদ্দীন মোড় এলাকায় পুরো জেলার মানুষ বসবাস করেন। তাই এসব এলাকার বাসা- বাড়িতে গিয়ে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের ভোট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করছি।" 

বিশেষ করে ফেনী-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর জন্য ভোট চাইছেন। ফেনী জেলা শহর হওয়ায় এখানে সব আসনের ভোটাররা বসবাস করেন। তাই যারা যেখানের ভোটার হক কেন সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। 

সাধারণ ভোটাদের মাঝে ব্যাপার সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান। তার টিমে রয়েছেন মহিলা দলের  ৭-১০ জন নেত্রী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিতি থাকেন। 

এসবিআর