নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার তারাবো পৌরসভা এলাকায় দিনব্যাপী নয়টি স্পটে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে কোনো মাদক কারবারি থাকতে দেওয়া হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। বিগত সরকারের আমলে অবৈধভাবে দখল করা জনগণের সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু প্রয়োজন, সবই করা হবে। রূপগঞ্জে কোনো ধর্মের মানুষের মধ্যে বিভেদ থাকবে না। সবাই মিলেমিশে ভাই–ভাই হয়ে বসবাস করবে।
এসএইচ