ঝিনাইদহে র‍্যালি ও সমাবেশে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে শহরে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা শাখার সভাপতি আরিফ হোসেন, জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ আসনের দাড়িপাল্লার প্রার্থী আলী আযম মো. আবু বক্করসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এসএইচ