রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম তোফায়েল হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া চলছে। নির্বাচন পূর্ববর্তী সময়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অনিয়ম ও অবৈধ কার্যক্রম ঘটে থাকে। তাই এসব যানবাহন চেক করা হচ্ছে, যাতে কেউ মাদকদ্রব্য বা অস্ত্র বহন করতে না পারে।
শনিবার বিকেলে রংপুর নগরীর ডিসির মোড়ে নির্বাচন সংক্রান্ত মহড়া শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা জানান।
ডিসি ক্রাইম তোফায়েল হোসেন আরও বলেন, “রংপুরে ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি মেট্রোপলিটন এলাকায় আমরা আংশিকভাবে কাভারেজ দিচ্ছি। দুই শত ৪টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসএইচ