নীলফামারীর জেলা সদরের নটখানা কলোনী এলাকায় এক বৃদ্ধ দম্পতির তিনটি গরু চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাবেদ আলী (৯০) ও তার স্ত্রী হাওয়া বিবি (৭০) জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে বেঁধে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা খুলে তিনটি গরু নিয়ে যায়। সকালে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তারা হতভম্ব হন। আশপাশ খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি।
জাবেদ আলী বলেন, গরুগুলোই ছিল তাদের সংসারের প্রধান অবলম্বন। বিক্রি বা লালন-পালনের মাধ্যমে এ গরু থেকে যা আয় হতো, তাতেই তারা নিত্যপ্রয়োজন মেটাতেন।
এসএইচ