ইফতারের আগে সড়কে ঝরল শিশুসহ ১২ প্রাণ

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি : প্রতিনিধি

খুলনা: খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহতদের মধ্যে আটজনের লাশ খুলনা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আর বাকি লাশগুলো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
 
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ এখনো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে জানা গেছে, সেখানে আটটি লাশ নেওয়া হয়েছে।

পিএস