ঈদে জমে উঠেছে পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলো

  • মাহমুদুর রহমান রনি (পাথরঘাটা) বরগুনা | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১১:৪১ এএম

পবিত্র ঈদ উপলক্ষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

পাথরঘাটার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নীলিমা পয়েন্ট, হরিণঘাটা, রুহিতা চর ও কালমেঘা পয়েন্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় গড়ে ওঠা এসব পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে এলে নদী, চর, সবুজ প্রকৃতি ও খোলা আকাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়, যা সহজেই পর্যটকদের আকৃষ্ট করে।

পর্যটকরা রহিম জানান, এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এক জায়গায় বসেই প্রাকৃতিক বন, সমুদ্র ও নদীর মিলিত দৃশ্য উপভোগ করার সুযোগ মেলে, যা ভ্রমণকে করে তোলে আরও আনন্দদায়ক ও স্মরণীয়।

ঘুরতবে আসা পর্যাটকরা আরও জানান, যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে এসব পর্যটন কেন্দ্র ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। কোথাও অবকাঠামোর অভাব, আবার কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ছে।

স্থানীয়রা মনে করেন, সঠিক উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে এসব পর্যটন কেন্দ্র পাথরঘাটার পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এম