নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়েন তিনি। নিহত আতিকুল কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পরিবারের সদস্য ও প্রত্যদর্শীরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল, তবে অবস্থার উন্নতি হয়নি। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএস