নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় কোদাল দিয়ে মাটি খুঁড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
এসএইচ