ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৮ জন

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:০০ পিএম
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। 

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ নেত্রকোনা থেকে আসা তিন মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭৮ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

পিএস