দিনাজপুর: দিনাজপুরের হিলিতে আজকে দুপুরের তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তাপদাহে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের সাধারণ খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। তাই গরমের হাত থেকে কিছুটা রক্ষা পেতে তালের শাঁসের উপর ঝুঁকে পড়ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষরা। ভির করছেন তালের শাঁসের দোকানে। বিক্রিও হচ্ছে তুমুলহারে, যেন দম ফেলার সুযোগ নেই বিক্রেতার। একদিকে তালের শাঁস কাটছেন অপরদিকে শেষ হয়ে যাচ্ছে। ক্রেতারা লাইন ধরে নিচ্ছেন এই শাঁস।
কথা হয় বাজারে তালের শাঁস বিক্রেতা মামুনের সাথে। তিনি বলেন, আমি ফল মূলের দোকান করি। কিন্তু কয়েকদিনের অতি তাপদাহের কারণে তালের শাঁস বিক্রি করতে শুরু করেছি। তবে বিক্রি করতে এসে দেখছি এর চাহিদা অনেক। একদিকে কাটছি আরেক দিকে শেষ হয়ে যাচ্ছে। ক্রেতাদেরকে চাহিদা অনুযায়ী দিতে পারছি না। সবাই লাইন ধরে দাড়িয়ে থেকে নিয়ে যাচ্ছে। এই সব তাল আমি জয়পুরহাট থেকে নিয়ে আসছি। প্রতি পিচ তালের শাঁস বিক্রি করছি ৬ টাকা করে। প্রতি হালি বিক্রি করছি ২০ থেকে ২৫ টাকা।
এদিকে তালের শাঁস নিতে আসা ক্রেতারা বলেন, বেশ কিছুদিন ধরে হিলিতে অতি তাপমাত্রার কারণে প্রচুর রোদ আর গরম পড়েছে। নিজেদের অস্বস্তি লাগছে যার কারণে ফ্রিজের খাবার ঠান্ডা পানির পাশাপাশি তালের শাঁস এই গরমে খুবই উপকার। যার কারণে আমরা এই শাঁস নিতে আসছি। কিন্তু শাঁসের দাম বেশি নিচ্ছেন। আর একটু দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।
পিএস