গৃহকর্মী নির্যাতন মামলায় স্ত্রীসহ বিমানের এমডি সাফিকুর গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

পিএস