ইসলামী ব্যাংকে নতুন কোম্পানি সচিব হাবিবুর রহমান 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৪১ পিএম

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় তাদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমানকে কোম্পানির কোম্পানি সচিব হিসেবে নিযুক্ত করেছে।

এআর