টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:২৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে কার্যরত সকল তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৪ দিনের বন্ধের ফাঁদে পড়েছে ব্যাংক খাত।

রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি। এর সঙ্গে নির্বাচন পরবর্তী দুই দিন শুরু ও শনিবার হওয়ায় (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) টানা চার দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক।

এতে আরও জানানো হয়, উক্ত দুই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পিএস