শনিবার বিকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন স্বর্ণের দাম ঘোষণা করেছে। ৬ ঘণ্টার ব্যবধানে আরেকবার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বিকাল থেকেই কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। সকালে দাম সমন্বয় করা হয়েছিল ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৪৯ দফা সমন্বয় করা হয়েছে; যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। রুপার দাম অপরিবর্তিত রয়েছে; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।
এসএইচ