বাণিজ্য সচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার সভাপতির শোক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:২৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানর আকষ্মিক মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ৫৮ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি বিশেষকরে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বেসরকারিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

বেসরকারিখাতের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁর এ অবদান, ঢাকা চেম্বার পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এএইচ/পিএস