সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকায় গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
শুক্রবার (২২ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আগামী শনিবার সরকারি নির্দেশনা মোতাবেক সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকরা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
বিল পরিশোধের শেষ তারিখ ২৩ মে, জরিমানা ব্যতীত বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই ২৩ মে (শনিবার) বিল পরিশোধ করতে হবে। অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে।
এম