শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফেরাতে দুই কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর) প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ সোমবার অনুষ্ঠিতব্য বিশেষ কমিশন সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রয়োজনে মঙ্গলবারও সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারিত রয়েছে ৩২ টাকা ৬০ পয়সা এবং বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারের ফ্লোর প্রাইস ১১০ টাকা ১০ পয়সা।
এসএইচ