সুযোগ শেষ কাল, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:০৭ পিএম
ফাইল ছবি

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (এনএইচএসপিসি) নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রচার-প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রম আগামীকাল শনিবার রাত ১২টার মধ্যে সম্পন্ন করতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ১৬ মে দেশব্যাপী একযোগে আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার বিষয়ে অবগত করতে এবং অধিকতর অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠির অনুলিপি পাঠিয়ে বিষয়টি নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে কোডিং এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি প্রতিযোগিতার নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের আর কোনো সুযোগ থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসএইচ