এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে এবার ভিন্ন খবর জানা গেল, সিদ্ধান্ত চূড়ান্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৪৫ এএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের ট্রান্সপার শিগগিরই চালু করা হবে। সব কিছু রেডি করেছেন, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শিগগিরই ট্রান্সপার শুরু করা হবে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের ট্রান্সপার করা হবে। সবকিছু রেডি করেছি। এখন কমিটিগুলো হচ্ছে। এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩ শ শিক্ষক উত্তীর্ণ হয়েছে।

তা অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে।  তাদেরকে কিছু শর্ত দিয়ে যোগদান করানো হবে। চাকরিতে যে শর্তগুলোর উল্লেখ আছে, সেগুলো মেনেই তাদেরকে যোগদান করানো হবে।

এম