প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই ঈদের ছুটি শুরু 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৫১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

অর্থাৎ, শুক্রবার (২২ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বিদ্যালয় খুলবে ৭ জুন।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হচ্ছে।

তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি রোববার (২৪ মে) থেকে শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল।

এম