স্কুল-কলেজ ও মাদরাসা, কোনটি কবে খুলবে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ১২:১৫ পিএম

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এই ছুটির মেয়াদে কিছুটা ভিন্নতা রয়েছে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত বজায় থাকবে।

এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, আগামী ৭ জুন (রবিবার) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হবে।

স্কুল-কলেজের তুলনায় মাদরাসার শিক্ষার্থীরা আরও এক সপ্তাহ বেশি ছুটি উপভোগ করতে পারছে। মাদরাসা শিক্ষাপঞ্জির বর্ষপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

পরবর্তী দুই দিন ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায়, আগামী ১৪ জুন (রবিবার) থেকে দেশের সব আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।

এম