একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে নতুন করে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হলেও জিপিএ-৫ পেয়েও ৩২১ জন কোনো কলেজে আসন পাননি।
সোমবার (৫ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় পর্যায়ে কলেজে ভর্তির জন্য মোট ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৪৯৫ জন ছিলেন নতুন আবেদনকারী। এ পর্যায়ে মোট ১০ লাখ ৩ হাজার ২৮৮ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য বরাদ্দ পেয়েছেন।
তবে আবেদন করেও কোনো কলেজে জায়গা পাননি ৫ হাজার ১২৯ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩২১।
ভর্তি প্রক্রিয়ার হিসাব অনুযায়ী, আগের ধাপে কলেজে ভর্তির জন্য নিশ্চায়ন করা শিক্ষার্থীসহ একাদশ শ্রেণিতে ভর্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮ হাজার ৪১৭ জন।
প্রথম পর্যায়ে ৮ লাখ ২৩ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য বরাদ্দ নিশ্চিত করেছিলেন। তাদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯৩৫ জন অটো-মাইগ্রেশনের সুযোগ বেছে নিয়েছিলেন। তবে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ পর্যন্ত তাদের কলেজ পরিবর্তন হয়নি।
এদিকে প্রকাশিত ফলাফলে আরও দেখা গেছে, ১২টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেননি। পাশাপাশি ৪১৬টি কলেজে আবেদন পড়লেও কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য বরাদ্দ দেওয়া হয়নি।
এম