ঢাকা : গত এক সপ্তাহে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে দুই জনের মৃত্যু এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭৩ জন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৭ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬২৫ জনকে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৫ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৪৫ জনকে।
পিএস