হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৩:৫২ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ জন
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ এক হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৭১ হাজার ৬৮০ জন।

পিএস