আবার বেড়েছে স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: টানা তিন সপ্তাহ উত্থানের পর মঙ্গলবার বিশ্ববাজারে কমেছিল স্বর্ণের দাম। তবে একদিন পরেই অর্থাৎ বুধবার মূল্যবান এই ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে অনুযায়ী, এশীয় লেনদেনে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। যে কারণে সোনার দাম ১% বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তা, বিশেষ করে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক পদক্ষেপ বাতিল করার রায় দেওয়ার পর সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৫ হাজার ১৯৮ ডলারে পৌঁছায়। এর আগের সেশনে সোনা ১%-এর বেশি কমে বন্ধ হয়েছিল, কারণ দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেন।

এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচার ০.৮% বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২১৭.৩০ ডলারে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে বৈশ্বিক আমদানির ওপর ১০% শুল্ক আদায় শুরু করে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন এটি বাড়িয়ে ১৫% করার চেষ্টা করছে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে ট্রাম্পের পরাজয়ের পর তার শুল্ক নীতিকে ঘিরে বিভ্রান্তি আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের দুই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, নিকট ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার পরিবর্তনের কোনো আগ্রহ নেই।

এদিকে স্বর্ণের সঙ্গে সঙ্গে স্পট মার্কেটে সিলভারের দাম ৩% বেড়ে প্রতি আউন্স ৮৯.৯২ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ৩.৬% বেড়ে ২ হাজার ২৪৪.৮ ডলার আর প্যালাডিয়ামের দাম ২.৪% বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চ ১ হাজার ৮১১.৩৭ ডলারে দাঁড়িয়েছে।

পিএস