ঢাকা: ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২% কমে প্রতি আউন্স ৫ হাজার ১৬৭.১৫ ডলারে দাঁড়িয়েছ। আর এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.১% কমে ৫ হাজার ১৭৩.১০ ডলার হয়েছে।
অর্থনৈতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআেই) ফেব্রুয়ারিতে ০.৩% বেড়েছে, যা পূর্বাভাসের সাথে মিলেছে এবং জানুয়ারির ০.২% থেকে বেশি। ফেব্রুয়ারি পর্যন্ত বছরে সিপিআই বেড়েছে ২.৪%, এটিও পূর্বাভাস অনুযায়ী।
এদিকে স্পট মার্কেটে সিলভার ০.৩% বেড়ে 86.06 প্রতি আউন্স ডলার, প্লাটিনাম ০.৩% বেড়ে ২ হাজার ১৭৬.১৪ ডলার এবং প্যালাডিয়াম ০.৯% বেড়ে ১ হাজার ৬৫১.১১ ডলারে দাঁড়িয়েছে।
পিএস