ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে গত মার্চ মাসে রাশিয়া-র বিপুল সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। তাদের তথ্য অনুযায়ী, এক মাসেই প্রায় ৩৫ হাজার ৩৫১ জন রুশ সেনা হতাহত হয়েছেন, যার বড় অংশই ড্রোন হামলার ফল।
ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এই হতাহতের প্রায় ৯৬ শতাংশ ঘটেছে ড্রোন ব্যবহার করে পরিচালিত হামলায়। বাকি ক্ষয়ক্ষতির পেছনে আর্টিলারি ও ছোট অস্ত্রের গুলিবর্ষণ ভূমিকা রেখেছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে এই সংখ্যা প্রায় ২৯ শতাংশ বেশি বলেও জানানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেন, প্রতিটি হামলার ভিডিও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা এই পরিসংখ্যানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান পাভলো পালিসা জানান, ২০২৬ সালের প্রথম তিন মাসে প্রতি বর্গকিলোমিটার এলাকা দখলে রাশিয়ার গড়ে ৩১৬ জন সেনা হতাহত হয়েছে— যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানান, মার্চ মাসে ড্রোন ব্যবহার করে ১ লাখ ৫১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে প্রায় ১১ হাজার ড্রোন মিশন পরিচালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইউক্রেন এখন ড্রোন উৎপাদন আরও বাড়ানোর দিকে জোর দিচ্ছে। মিখাইলো ফেদোরভের তথ্য অনুযায়ী, মার্চ মাসে ইউক্রেনীয় ইন্টারসেপ্টর ড্রোন প্রায় ৩৩ হাজার রুশ ড্রোন ভূপাতিত করেছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ।
এদিকে ইউক্রেনীয় সামরিক উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্টনভ জানান, নতুন প্রজন্মের উচ্চগতির ইন্টারসেপ্টর ড্রোন তৈরির কাজ চলছে, যা ঘণ্টায় ৪০০ থেকে ৫৫০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম হবে। এসব ড্রোন জেটচালিত ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এম