মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক জাহাজ জব্দের ঘটনায় সরবরাহ নিয়ে শঙ্কা বেড়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।
শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড-এর দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে।
এদিকে, ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও বাজারে তার ইতিবাচক প্রভাব তেমন দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, সরবরাহ ঝুঁকি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখনও বাজারকে প্রভাবিত করছে।
হোয়াইট হাউসে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের জন্য ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।
প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত যুদ্ধবিরতি বাড়িয়ে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যাতে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তার আশ্বাস দিয়েছে।
এম