মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে কিছুটা স্বস্তির আভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৬৭ সেন্ট (বা ০.৬৯%) কমে ৯৭.১৪ ডলারে নেমে এসেছে এবং ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেলে ৬২ সেন্ট (বা ০.৬৫%) কমে ৯৫.৪ ডলারে লেনদেন হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর পাল্টা হামলার কারণে তেলের দাম প্রায় ২% বৃদ্ধি পেয়েছিল। তবে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি সফল হওয়ায় সরবরাহ সংকট কেটে যাওয়ার আশায় দাম আবারও কমতে শুরু করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমে ৪৩ কোটি ৩৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা যেখানে মাত্র ৪০ লাখ ব্যারেল কমবে বলে আশা করেছিলেন, সেখানে মজুত দ্বিগুণ হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষক সংস্থা ‘হাইতং ফিউচার্স’ এক নোটে জানিয়েছে, বিশ্বব্যাপী তেলের মজুত দ্রুত কমতে থাকায় এবং চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা বজায় থাকায় তেলের দাম আগামী দিনগুলোতে আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।
এম